নোঙর
কালো মেঘ চমকালো
আমার মন হারালো
তোমার চোখের তারায়
হঠাৎ বিদ্যুৎ ঝলক
তোমার চোখের পলক
আবার মন হারায়
কথা কি ছিল আর
এখানেই ফিরে আসার
তবুও দুজনেই এসেছি আজ
এই মৃত বন্দরে
হৃদয়ের অন্দরে
নোঙর করেছে ভালোবাসার জাহাজ
