Saturday, April 27, 2013
Friday, March 22, 2013
দৈনন্দীন মহাকাব্য
রোজ সকালে আমি দু হাতে ভিড় তাড়াই ,
আর প্রতি রাতে খুচরো ক্লান্তিতে পকেট ভরাই ।
কখনো ব্যস্ত শহরে খুঁজে ফিরি জলপরী ,
ঢেউ এর আঘাতে ছিন্নভিন্ন হই ।
আমি সৈন্য সাজাই আর সাইরেন বাজাই
প্রতিনিয়ত তীতি বিরক্ত শানিত করি যুধ্হের আয়োজন ,
হয়ত এ মহারণ নিতান্তই অকারণ ।
একে একে ঝরে পড়বে তোমার নামাঙ্কিত সব পাতা ,
আর পখ্হিরাজের ডানা থেকে খসে পড়বে স্মৃতি -মেদুরতা ।
তোমার মনের মনিকোঠায় তখন বিকেলের পড়ন্ত রোদ ,
আমার ধমনীতে বয়ে চলা ছন্দহীনতার পারদ ;
ঠিক তক্ষুনি কারফিউ জারি হলো আমার শহরে
তুমি তখনও দাঁড়িয়ে রাস্তার ওপারে ।
বরফ কুচোর মত ঝরে পড়ুক স্বাধীনতা ;
ক্ষুদার্থর মতো আমি কুড়িয়ে নেব তা ।
নতজানু হয়ে দেখি ইতিহাস বয়ে যায়;
বৃথা দিন কাটাই মহাকাব্যের রচনায় ।।
Saturday, March 9, 2013
নীরবতা
মনে মন লেগে দাবানল হলো -
অযথা একাকিত্ত্ব আগুন পোহালো ;
পেড়িয়ে এলাম সহস্র উষ্ণ রজনী ,
তারা গোনা রাত গুলো আর মনে রাখি নি |
টুকরো খেয়াল,আলগা অনুভুতি ,
এক লহমায় ভেসে যায় সব প্রতিশ্রুতি |
খরচা একটা জীবন আর কিছুটা জীবনবোধ
শর্ত সাপেক্ষে মেনে নেওয়া পূর্বজন্মের প্রতিশোধ |
পাক খেয়ে উঠে যাওয়া সিঁড়ি
ঘুর পথে পৌছানো ছাদে -
সোজা- সুজি নেমে আসে নিচে
হালকা গড়িয়ে পড়ে খাদে |
কোনো মাঝরাতে নিরীহ আঘাতে
ভেঙ্গে গেছে প্রত্যয় , ভিজে ভিজে চোখ ;
মুখ বুজে চলে গেছে শব্দরা
নীরবতাই আজ একমাত্র সঙ্গী হোক ||
সুমন দাস
Wednesday, February 6, 2013
Friday, November 2, 2012
Thursday, September 20, 2012
Monday, September 10, 2012
Subscribe to:
Posts (Atom)



.gif)
.gif)
