Tuesday, January 7, 2014
Thursday, December 26, 2013
Thursday, December 12, 2013
Sunday, July 21, 2013
এক জীবন বাঁচলাম
এক জীবন বাঁচলাম
ক্রমশ যোগ চিহ্ন ভরে
উঠছে
অভিযোগের খাতা ,
নৈতিকভাবেই বিয়োগপ্রাপ্ত
অভিমানের ব্যর্থতা ।
প্রতি নিয়তই জমে যােচ্ছ
আত্মসংযমের
মহড়া –
দূরে আরও দূরে একাকী
মুখ ফিরিয়ে
গতকালের কবিতারা ।
লাফিয়ে বেড়ে চলা
ছায়ার বয়স -
আর রুমালের ভাঁজে জড়িয়ে
থাকা
যৌবনের
রেশ ।
ঘুণ ধরা পোস্ট কার্ড ,
ভুলে যাওয়া নাম ;
এই সব পেরিয়ে এসেও
এক জীবন বাঁচলাম ।।
Thursday, June 6, 2013
তুই কি আজও রাজি?
তোকে দিলাম একটা বসন্তের দিন
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
Sunday, May 5, 2013
পাবলিক
পাবলিক
এখন আবার পাবলিক খুব ধর্মভীরু
ছবি ও সই দেখেই তবে আস্থা গেরো ;
ভাবের ঘরে চুরি করার পাল্লা দিই -
সব ভুলে আজ গান বেঁধেছি | আল্ল্হাদী |
খাচ্ছি -দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি | মস্তি হেবি ,
আর নয় গোর্খাল্যান্ড এবার দার্জিলিং | পাল্টা দাবী |
ঘরের কোণে উদাস মনে ফ্রেম-বন্দী গান্ধী ,
মনিষীদের প্রনাম সেড়ে গান্ধী জমানয় মন দিই |
কাটছি -ছিড়ছি জুড়ে নিছি রংবেরং এর ধাঁধা -
পাবলিক সবই চুষে খাচ্ছে | সব এক খুটিতেই বাঁধা |
ব্যাটের ঘায়ে মূর্ছা যত মুগ্ধবোধ
ইচ্ছামতন স্বপ্ন দেখি -সব শোধবোধ |
সন্ধ্যা হলেই চিয়ার লিডার নেমে আসে রাস্তাতে ;
আমার কথা শুনলে কি আজ পস্তাতে !
কোলবালিশে নালিশ ঠাসা ঘুম আসে না রাতে ;
তবু ও জীবন মুচকি হেসে কাঁধ ছুঁয়েছে হাতে ||
BY SUMAN DAS
Saturday, April 27, 2013
Subscribe to:
Posts (Atom)



