Showing posts with label বানানভুলের খামখেয়ালি চিঠি. Show all posts
Showing posts with label বানানভুলের খামখেয়ালি চিঠি. Show all posts

Wednesday, June 10, 2026

গত শীতের মতো একরাশ অভিমান।

ইদানিং তোমায় কিছুই লিখিনি
সেই বানানভুলের খামখেয়ালি চিঠি,
‘তোমায় ভালোবাসি’-র নাছোড়বান্দা কবিতা,
‘তোমাকে চাই’-এর মতো পিছুটান লেগে থাকা গান—

একসময় সব কিছুই ফিকে হয়ে আসে,
শুধু মনে থাকে
গত শীতের মতো একরাশ অভিমান।